ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লকডাউন শেষে গণপরিবহন চালুর চিন্তায় সরকার: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে ও শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। তবে অর্ধেক আসন খালি রেখে সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


শনিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এ সময় নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন সেতুমন্ত্রী।


বিধিনিষেধ শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষক হচ্ছে দেশের একটি রাজনৈতিক দল। অপপ্রচার আর গুজবের জন্য যাদের শাস্তির আওতায় আনা হয়, তাদের ব্যাপারে বিরোধীদল ডিজিটাল নিরাপত্তা আইনের বিরূপ সমালোচনা করে।


তিনি বলেন, সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা সরকারের অ্যাকশনের বাইরে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। ডিজিটাল নিরাপত্তা জনগণকেই দিতে হবে। গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে।

ads
ads
ads

Our Facebook Page

↑